১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফুলতলায় প্রবাসী মানবকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন Logo বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত Logo সুজানগর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় চরম ভোগান্তি Logo জাতীয় প্রতিযোগিতায় জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের চতুর্থ স্থান অর্জন Logo বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান Logo শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 176
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (১ অক্টোবর) তিনি নিজের প্রার্থিতা ফিরিয়ে নেন।

একসময় তামিম বোর্ডের পরিচালক পদে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় ভূমিকা রাখতে চেয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

এর আগে অভিযোগ উঠেছিল, সরকারি হস্তক্ষেপের কারণে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্রায় এক ডজন ক্লাব নির্বাচন বর্জনের প্রস্তুতি নিচ্ছে। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম আসা ১৫টি ক্লাবকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্ট। তামিম সংশ্লিষ্ট ক্লাবও সেই তালিকায় ছিল।

এ পরিস্থিতিতে তামিমের নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়েছিল। অবশেষে তামিম নিজেও নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিতভাবে তৃতীয় বিভাগ বাছাই লিগ না খেলেই ১৮টি ক্লাব বিসিবির কাউন্সিলর হয়। এর মধ্যে তিনটি ক্লাব পরে আবার বাছাইপর্বে নেমে যাওয়ায় ভোটাধিকার পাওয়া ক্লাব থাকে ১৫টি। হাইকোর্টের নির্দেশনায় এবার সেই ক্লাবগুলো নির্বাচন থেকে বাদ পড়ল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল

আপডেট সময় : ০৫:৩৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫