দুর্গাপূজা পরিদর্শন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপির মনিটরিং সেল
- আপডেট সময় : ০৯:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 226
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন বিএনপির গঠিত মনিটরিং সেল দক্ষিণভাগ ইউনিয়নের অন্তর্গত বারোটি দেবস্থলী পরিদর্শন করেছে।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ মনিটরিং সেলের নেতৃবৃন্দের তালিকা প্রতিটি দেবস্থলীর পূজা উদযাপন কমিটির কাছে হস্তান্তর করে যে কোন বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন এবং নিরাপদে নির্বিঘ্নে আনন্দের সঙ্গে পুজা উৎসব সম্পন্ন করতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির মনিটরিং সেলের নেতৃবৃন্দরা হলেন-সাইফুল ইসলাম, ফয়জুর রহমান, আব্দুল বাছিত, হাঃ খলিলুর রহমান শাহীন, অহিদ আহমদ, ইকবাল হোসেন, এবি সিদ্দিক দুলাল, সাইফুর রহমান, আমিনুল হক, ময়নুল ইসলাম, আরিয়ান হাবিব, কামাল উদ্দিন আদই, ফয়ছল আহমদ, সাইফুর রহমান, তায়েফ আহমদ।















