বড়লেখায় অসুস্থ আবুল হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন
- আপডেট সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 201
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন এর চিকিৎসার জন্য বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছে এলাকাবাসী।
সরজমিনে মোহাম্মদনগরে আবুল হোসেন এর বাড়িতে গিয়ে দেখা যায়, বিছনা থেকে দাড়ানোর মত অবস্থা নেই তার। আবুল হোসেন পেশায় একজন গ্রাম পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে আছেন। কিন্তু বিগত ১ বছর থেকে পাওয়ের রগে সমস্যা থাকার কারনে ঘর বন্দী হিসাবে রয়েছেন। তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার মতো প্রয়োজন। তাই সমাজারের বিত্তবানরা এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান ষাটমাকন্ঠকে বলেন, আবুল হোসেন বিগত ১ বছর থেকে অসুস্থ হয়ে ঘরবন্দী রয়েছে, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আমরা ইউনিয়নের সকল মেম্বারদের কাছে থেকে তাকে একটি অনুদান দিয়েছি। এবং সমাজের বিত্তবানদের প্রতি আহবান করছি যেন আবুল হোসেন কে সহযোগিতা করেন।
জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আবুল হোসেন এর পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আবেদন জানানো হয়েছে।
বিকাশঃ 01887880393/রোগীর নাম্বারঃ 01752080560।





















