০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বড়লেখায় দুর্গাপূজায় চা শ্রমিকদের মাঝে ইউপি সদস্যর শাড়ি উপহার

অজিত রবিদাস, দক্ষিণভাগ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 172
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিক নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত কানু প্রায় ২০০টি শাড়ি বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোঃ শাহিদ নেওয়াজ। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য অকিল বাক্তি, নিউ সমনবাগ চা বাগানের কর্মচারী বাবু ভদ্রি প্রসাদ উপাধ্যায়, মোকাম ডিভিশনের কর্মচারী মোঃ কামাল হোসেন ও মোঃ শহিদুল ইসলাম।

শাড়ি পেয়ে চা শ্রমিক নারীরাও খুশি হয়েছেন। উপস্থিত শ্রমিকদের মধ্যে ছিলেন গোবিন্দ কুর্মি, শিব চাষা, অভি বাউরি, মানিক নায়ক, মাখন তাঁতি, চা শ্রমিক নেত্রী জানকি গড়াইত প্রমুখ।

শাড়ি বিতরণ শেষে ইউপি সদস্য সুজিত কানু বলেন, আমি চেষ্টা করি প্রতিবছর আমার চা শ্রমিক মা-বোনদের মুখে হাসি ফোটাতে। দুর্গাপূজা উপলক্ষে এ বছর মোকাম ডিভিশনের চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ করেছি। আগামী কালীপূজায় সমনবাগ চা শ্রমিক মা-বোনদেরও শাড়ি উপহার দেবো। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় দুর্গাপূজায় চা শ্রমিকদের মাঝে ইউপি সদস্যর শাড়ি উপহার

আপডেট সময় : ১২:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫