০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 164
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় পথসভায় কোরআন তেলাওয়াত করেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ মাহফুজ সুমন প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচনের নামে কোনো বৈষম্য জনগণ মেনে নেবে না। তারা জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। পথসভা শেষে জামায়াত নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের নুরজাহান শপিংমল থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী পদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫