০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

বড়লেখায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে র‍্যাব

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 162
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে বড়লেখার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন র‍্যাব-৯ সিলেট এর কর্মকর্তারা।

সকালে বড়লেখা পৌর শহরের হাটবন্দ রাধাকৃষ্ণ মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন র‍্যাব-৯ সিলেট এর কোম্পানি কামান্ডার সিনিয়র এএসপি মো. গোলাম কিবরিয়া, এসআই মো. লোকমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী ছাদিকুর রহমান প্রমুখ।

পরে পাখিয়ালা উদ্ধব ঠাকুর মন্দির, দাসের বাজার লগাটি কালাচাঁদ ঠাকুর মন্দির, বাংলাবাজার সার্বজনীন দুর্গা মন্দির, পাবিজুরী অনন্ত ঠাকুর মন্দিরসহ অন্যান্য মন্দির পরিদর্শন করে র‍্যাব-৯ সিলেট।

এসময় র‍্যাব কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া জানান, সকলে যাতে নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। পূজা উপলক্ষে বড়লেখায় র‍্যাবের বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। টহল, গোয়েন্দা নজরদারী, রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। সাইবার মনিটরিং করা হচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে নজর দারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এদিকে অন্যান্য প্রতিটি মন্ডপের নিরাপত্তায় তৎপর থাকবে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এছাড়াও র‍্যাব- ৯ সিলেট টিমের সার্বক্ষণিক নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে র‍্যাব

আপডেট সময় : ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫