০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ Logo নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল Logo বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা ঘটলো Logo সংস্কৃতির মিলনমেলায় মুখর নটমণ্ডপ প্রাঙ্গণ Logo কেয়ার ভিসার নামে প্রতারণা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Logo ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন Logo আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন Logo সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক

বড়লেখার দক্ষিণভাগে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

অজিত রবিদাস, দক্ষিণভাগ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 156
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেপ্টেম্বর মাসের শেষপ্রান্তে এসে চারপাশে ঢাকের তালে আর শিউলি ফুলের সুবাসে বইতে শুরু করেছে শারদীয় দুর্গোৎসবের হাওয়া। দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিমা তৈরির কারিগররা ছুটে এসেছেন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে এখানকার প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে—খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ হাতে শিল্পীরা গড়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও মহিষাসুরের প্রতিমা। পূজা যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে কারিগরদের কর্মব্যস্ততা। কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে শুরু হয়েছে রং তোলার পালা।

একজন প্রতিমা কারিগর জানান, আগের মতো এখন আর মাটির জিনিসের ব্যবহার নেই। তাই সারা বছরই কাজের অভাব থাকে। দুর্গাপূজার সময় প্রতিমা বানিয়ে যে আয় হয়, তা দিয়েই কোনোভাবে সংসার চালাতে হয়। কিন্তু চলতি বছর প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অথচ প্রতিমার দাম বাড়েনি। ফলে আমাদের প্রত্যাশিত আয় হচ্ছে না।

এ বছর দক্ষিণভাগ ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আইনশৃঙ্খলা রক্ষা, নেশামুক্ত পরিবেশ বজায় রাখা এবং সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আমেজ। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখার দক্ষিণভাগে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

আপডেট সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫