০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় রাতের আঁধারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এ জাতি কোন কিছুই মানবেনা – এহসানুল মাহবুব জোবায়ের 

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 226
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, জুলাই সনদ ও তার আইনী ভিত্তি ছাড়া এ জাতি কোন কিছুই মানবেনা। কারন এত বড় পরিবর্তনের জন্য যারা রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন পঙ্গু হয়েছেন। জাতি যে বিরাট বড় কুরবানি করেছে। আমরা যে রক্ত সাগর পেরিয়ে এসেছি এটার দাবিই হচ্ছে বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এদেশে যাতে আর ফ্যাসিজম কায়েম হতে না পারে। এটাকে বন্ধ করার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।

(শুক্রবার) ২৬ সেপ্টেম্বর বিকেলে কুলাউড়া পৌরসভা হলরুমে  মৌলভীবাজার এক ও দুই  আসনের নির্বাচন কমিটি নিয়ে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জেলা জামায়াতের আমীর  মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মো:  ইয়ামীর আলীর সঞ্চালনায়

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম,  জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে।

কোনো দলের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা সরকারের কাছে আমাদের দাবী দিয়েছি। ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা সুন্দর এবং শান্তিপুর্ণ করার জন্যই আমাদের পাঁচ দফা দাবী। আরো অনেক রাজনৈতিক দল এই দাবির প্রতি একমত।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এ জাতি কোন কিছুই মানবেনা – এহসানুল মাহবুব জোবায়ের 

আপডেট সময় : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫