১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হোয়াটসঅ্যাপে আসছে অনুবাদ ফিচার

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 239

ব্যবহারকারীর ডিভাইসে প্রাসঙ্গিক ভাষার ফাইল ডাউনলোড করে রাখে হোয়াটসঅ্যাপ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা। লক্ষাধিক ব্যবহারকারীর ভাষাগত বাধা দূর করতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ছয়টি এবং আইফোনে ১৯টি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে আরও ভাষা যুক্ত করা হবে।

এক ব্লগ পোস্টে মেটা আরও জানায়, মেসেজ অনুবাদ ফিচারটি চ্যাটের গোপনীয়তা রক্ষা করবে। কারণ ব্যবহারকারীর ডিভাইসেই অনুবাদ প্রক্রিয়া শুরু হয়। ফলে ব্যবহারকারীর তথ্য হোয়াটসঅ্যাপ জানবে না।

হোয়াটসঅ্যাপের নতুন অনুবাদ ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে শুধু একটি মেসেজে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর ‘ট্রান্সলেট’ অপশন নির্বাচন করে যেকোনো ভাষা বেছে নিলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে।

অনুবাদের জন্য ব্যবহারকারীর ডিভাইসে প্রাসঙ্গিক ভাষার ফাইল ডাউনলোড করে রাখে হোয়াটসঅ্যাপ। ফলে অনুবাদের কাজ হবে অফলাইনে। ফলে ব্যবহারকারীর মেসেজ ফোনেই থাকে, কোনো সার্ভারে পাঠানো হয় না। তাই মেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা বজায় থাকবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনুবাদ ফিচারটি ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল আপডেট-সবখানেই কাজ করে। আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ নিজে থেকেই অনুবাদ হয়ে যায়।

সব ফোনে এখনো এই ফিচার আসেনি। এটি ধাপে ধাপে চালু হচ্ছে। এ জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ।

প্রযুক্তিগত কারণে ফিচারটি ধীরে ধীরে চালু করছে হোয়াটসঅ্যাপ। পুরোনো ডিভাইসগুলোতে রিয়েল-টাইম অনুবাদে সমস্যা হতে পারে। তাই ধীরে ধীরে চালু করে পারফরম্যান্স ঠিক রাখার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ।

ফিচারটি আপাতত মোবাইল ফোনেই সীমাবদ্ধ। ডেস্কটপ বা ওয়েব ভার্সনের ক্ষেত্রে এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা।

তথ্যসূত্র: রয়টার্স ও গ্যাজেট হ্যাকস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোয়াটসঅ্যাপে আসছে অনুবাদ ফিচার

আপডেট সময় : ০৭:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫