০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 228

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব। ছবি: বাসস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে তিনি জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত এখনও উপদেষ্টা পরিষদে হয়নি।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

কম সংস্কার হলে চলতি ডিসেম্বরে নির্বাচন এবং বেশি সংস্কার হলে আগামী বছরের প্রথমার্ধে (জুন, ২০২৬) নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, আজও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি সংস্কার একটু বেশি চায় তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।

তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, এপ্রিল মাস থেকে কাল বৈশাখি শুরু হয়, এরপর বর্ষা শুরু হয়। ফলে এপ্রিল, মে, জুন- এই তিন মাস আবহাওয়া জনিত কারণে নির্বাচন করা উপযোগী না বা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, এ বিষয়টি অন্তর্বর্তী সরকার দেখবে। এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তবে এখনও সেখানে কোনো আলাপ হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

আপডেট সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫