০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় সিলিং ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝু-লন্ত ম-রদেহ উদ্ধার

বড়লেখা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 267
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঝুমা রানী দাস (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফ্রান্স প্রবাসী রূপন দাসের স্ত্রী।। ঘটনা ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে।

নিহতের ভাসুর জানান, সকাল ১১টার দিকে নিহতের স্বামীসহ পরিবারের সবাই মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ঝুমা রানী অসুস্থতার কারণে তাদের সঙ্গে যাননি। পরে পরিবারের লোকজন বাজারে কেনাকাটা করছিলেন। এসময় দুপুরে খাওয়া-দাওয়া শেষে ঝুমা রানী নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর পাশের এক মহিলা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ধাক্কা দেন। দরজা খুলে গেলে ঝুমা রানীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল আমার স্বামী অনেক ভালো মানুষ। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মেয়ের দিকে খেয়াল রাখবেন। নিহতের ভাই চিরকুটের লেখা তার বোনের হাতের লেখা বলে শনাক্ত করেছেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং বিকেলে ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের হাতে থাকা চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ষাটমাকন্ঠ/আ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় সিলিং ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝু-লন্ত ম-রদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫