০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

দক্ষিণভাগে পূজা উদযাপন কমিটির সঙ্গে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

সাইফুর রহমান, দক্ষিণভাগ ::
  • আপডেট সময় : ০১:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 151
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা করেছে দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক অহিদ আহমদ, বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবি সিদ্দিক দুলাল, সদস্য সচিব আমিনুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ময়নুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও সুজানগর পাথারিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমাদ উদ্দিন জাকারিয়া, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যদিকে পূজা উদযাপন পরিষদ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রনজিত কুমার পাল, দক্ষিণভাগ ইউনিয়ন শাখার সভাপতি শ্রী অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক সুজিত দাশসহ ইউনিয়নের অন্তর্গত বারোটি দেবস্থলীর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপত্তা ও আনন্দের সঙ্গে উদযাপনে প্রশাসনসহ ইউনিয়ন বিএনপি ও সকল মহলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণভাগে পূজা উদযাপন কমিটির সঙ্গে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

আপডেট সময় : ০১:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫