০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আড়াই লাখ টাকার কৃষি ঋণে লাগবে না সিআইবি চার্জ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 166
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি ও পল্লিঋণে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ না নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় (যেখানে এনজিও বা এমএফআই যুক্ত নয়) কৃষি ও পল্লিঋণ প্রদানের সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি নেওয়া যাবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি। আবার কৃষিঋণ ঘোষণার পরে ব্যাংকগুলো এ ক্ষেত্রে একটা যৎসামান্য চার্জ আদায় করার জন্য চিঠি দিয়েছিল। তাদের আবেদন না করে আগের সিদ্ধান্ত বহাল রেখে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সুতরাং, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ও পল্লিঋণে শুধু নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না। মূলত বাংলাদেশ ব্যাংক কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে নিজস্ব নেটওয়ার্কে বিতরণ করা যেকোনো ঋণের জন্য সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে ২ লাখ ৫০ হাজার টাকার নিচে কৃষিঋণ আবেদন বা নবায়নের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের সার্ভিস চার্জ মওকুফ করার বিধান রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আড়াই লাখ টাকার কৃষি ঋণে লাগবে না সিআইবি চার্জ

আপডেট সময় : ০৬:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫