০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন Logo পহেলা বৈশাখে কুতুব আলী একাডেমিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন Logo জুড়ীতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত Logo জুড়ীতে ৭৬৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ Logo বর্ণাঢ্য আয়োজনে বড়লেখায় বৈশাখ বরণ Logo কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন: উপাচার্য

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 84

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে গঠন করা হবে নির্বাচন কমিশন।

উপাচার্য বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আমরা আশা করছি, শিগগির শাকসু নির্বাচনের আয়োজন করতে পারব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে, শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা আশা করব, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধি পাবে, তাদের দাবি প্রশাসনকে জানাতে পারবে, আদায় করে নিতে পারবে।’

নির্বাচনের সময় সম্পর্কে উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে। অক্টোবরের ১৫ তারিখের দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করতে পারব। এ ক্ষেত্রে দুই-তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্রের কাজ সম্পন্ন হয়নি, তা সম্পন্ন করা হবে। এ ছাড়া নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশন প্রকাশ করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার শাকসু নির্বাচন হয়েছে। ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন: উপাচার্য

আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫