কাঁঠালতলী সাইডিং বয়েজ ক্লাবের নতুন কমিটি গঠন ও আত্মপ্রকাশ
- আপডেট সময় : ১১:২১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 114
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী সাইডিং বয়েজ ক্লাবের নতুন কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কাঁঠালতলী হাইস্কুল মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় ইউপি সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ক্লাবের স্থায়ী কমিটির প্রতিনিধি এস.এ. ইয়াছের, আহমেদ ফারুক,আব্দুল মুকিত ফাহিম, শহিদুল ইসলাম শাহেদ, জিয়াউল হক, আকতার হোসাইন, আমজাদ হোসেন পাপলু, জাকারিয়া আহমদ প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন শফিউল আলম সাজু।
স্থায়ী কমিটির প্রস্তাবনায় আংশিক কার্যনির্বাহী পর্ষদসহ মোট ৯১ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে জাহিদ জামাল সভাপতি এবং ওমর শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমদ ফাহাদ, সহ-সভাপতি আব্দুল মুমিত, রায়হান চৌধুরী ও সাঈফ আহমদ মাহিন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ হানিফ ও আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক সাজু আবির, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ এবং প্রচার সম্পাদক সুলতান আহমদ।
সংগঠনের লক্ষ্য সমাজ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। সংগঠনের সদস্যরা একসাথে কাজ করে এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এসব উদ্যোগ শুধু এলাকার সৌন্দর্য বাড়াবে না, বরং ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।
ষাটমাকন্ঠ/এএইচআর






















