০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন Logo পহেলা বৈশাখে কুতুব আলী একাডেমিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন Logo জুড়ীতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত Logo জুড়ীতে ৭৬৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ Logo বর্ণাঢ্য আয়োজনে বড়লেখায় বৈশাখ বরণ Logo কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর

বড়লেখায় জাপানি অতিথিকে বিশেষ সংবর্ধনা

বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিভা অসাধারণ, তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবান্বিত করতে পারবে

জাহাঙ্গীর আলম ::
  • আপডেট সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 138
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আইলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জাপানি অতিথিকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে “Japanese Guest Reception Program” আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক হাজি আব্দুল মানিক। এতে প্রধান অতিথি ছিলেন জাপানের সোচি ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল হিরোয়াসু হিরায়ামা।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইলাপুর এলাকর সন্তান মোঃ নুরুল ইসলাম রাফিন এমএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয় MICS, হিরোশিমা বিশ্ববিদ্যালয় জাপান, ব্যবসায়ী আব্দুস সামাদ প্রমুখ।

আইলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা তোলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুস শহিদ।

এসময় হিরোয়াসু হিরায়ামা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিভা অসাধারণ। তাদেরকে সুযোগ করে দিলে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবান্বিত করতে পারবে। শিক্ষা মানুষের সবচেয়ে বড় শক্তি, আর শিক্ষার মাধ্যমে সমাজকে পরিবর্তন করা সম্ভব।

তিনি আরো বলেন বাংলাদেশের সাথে তার সম্পর্ক হচ্ছে ২০১৯ সাল থেকে যখন তিনি তার স্কুলে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়া শুরু করেন। এখন এই প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী বেশি। এই স্কুলে এসে যে সম্মান পেয়েছি সেটা আজীবন মনে থাকবে।

তিনি আইলাপুর স্কুলের শিক্ষা সামগ্রী উপহার বাবদ ৪০ হাজার টাকা প্রদান করেন এবং শিক্ষার্থীদের জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মোঃ নুরুল ইসলাম রাফিন বলেন, আমি এই এলাকার সন্তান আমার শিক্ষাজীবন শুরু হয়েছে এই এলাকা থেকে তার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার শেষ করি। আমি চাই আমার এলাকার প্রতিটা শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়।

তিনি আরো বলেন এলাকার সন্তানরা প্রাথমিক মাধ্যমিক শেষ করে যাচ্ছে উচ্চতর ডিগ্রি জন্য বিদেশে পড়ালেখার সুযোগ পায় সে বিষয়ে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে এলাকা ও স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় জাপানি অতিথিকে বিশেষ সংবর্ধনা

বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিভা অসাধারণ, তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবান্বিত করতে পারবে

আপডেট সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫