০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃ-ত্যু

সালমান হোসেন, জায়ফরনগর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 263
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রত্না চা বাগানের জীবন জ্যোতি (রহ.) মাজারসংলগ্ন ফুলতলা রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু

নিহতের নাম জমির উদ্দিন (ডাকনাম: মাস্তান), বয়স আনুমানিক ৩০ বছর। তিনি সদর জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুর রহমানের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এই প্রশ্নে দ্বিধায় পড়েছেন স্থানীয়রা। কেউ মনে করছেন, রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে, আবার অনেকের সন্দেহ এটি হতে পারে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া জানান, মর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃ-ত্যু

আপডেট সময় : ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫