০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 126
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। অথচ সেই প্রোটিয়ারাই সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৪১৫ রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল। ৭২ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ৩৪২ রানে। ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে বড় জয়টি ছিল ভারতের; ২০২৩ সালে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩১৭ রানে।

জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে এসে জফরা আর্চারের পেস আর আদিল রশিদের দুর্বোধ্য স্পিনে দিশেহারা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ২০.৫ ওভারেই।

ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। লক্ষ্য তাড়ায় ৭ রানে ৪ উইকেট হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরু দক্ষিণ আফ্রিকার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৫৭ রানে তারা হারিয়ে ফেলে ৯ উইকেট। ৭ নম্বরে উইকেটে আসা করবিন বোশ ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ২০ রান করলে সত্তর পেরোয় দক্ষিণ আফ্রিকা। বোশ ছাড়াও রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র দুজন-ত্রিস্তান স্তাবস (১০) ও কেশব মহারাজ। ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন জফরা আর্চার। ১৩ রানে ৩ উইকেট আদিল রশিদ।

এর আগে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৪ রান তুলেছে তারা। ১৩টি চার ও ৩টি ছয়ে ৮২ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন জ্যাকব বেথেল। আর ৯৬ বলে ৬টি চারে ১০০ রান করেছেন জো রুট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

আপডেট সময় : ০৬:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫