কুলাউড়া বরমচালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জামায়াত প্রার্থী সায়েদ আলী
- আপডেট সময় : ১২:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 243
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল স্কুল এন্ড কলেজ, হযরত খন্দকার দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
(রোববার) ৭ সেপ্টেম্বর উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি পরিদর্শনে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষার গুনগত মানের পরিবর্তন আনবে। তিনি আরো বলেন শিক্ষিত হয়ে বেকার কেউ থাকবে না, আমরা এমন শিক্ষা ব্যবস্থা গড়ব। যে শিক্ষা ব্যবস্থায় সবার মেধার বিকাশ ঘঠবে।
এসম উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃশফিকুল ইসলাম, বরমচাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী সুলতানা, বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জয়ন্ত মালাকার,খন্দকার দাখিল মাদ্রাসার সহ-সুপার মাহতাবুর রহমান,নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চক্রবর্তী, বরমচাল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হেলাল আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বরমচাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল আমীন চৌধুরী মিসলু, ওয়ার্ড জামায়াতের সভাপতি সুমন উদ্দিন, ফখরুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি রাহিনুল খান মামুন-সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

























