০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 188
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো কিছুই জানেন না। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ষাটমা/এমরান/ডেস্ক

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৩:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫