০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় ১ লাখ টাকা জরিমানা

রেদওয়ান আহমদ, পৌরসভা (বড়লেখা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 246
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার দায়ে জাফরান হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।দন্ডপ্রাপ্ত জাফরান হোসেন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

অভিযান সূত্রে জানা যায়, ঘোলসা গ্রামে অবৈধভাবে টিলা কর্তন করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। শুক্রবার রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী থানা পুলিশকে নিয়ে সেই এলাকায় অভিযান চালান। এসময় টিলা কাটার অপরাধে হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ১,০০,০০০ (১ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

ষাটমা/এমরান/রেদওয়ান

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫