০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

হাজীপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা: গরু চোরদের কঠোর হুশিয়ারি

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 302
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে দফায় দফায় গরু চুরির ঘটনায় জোর তৎপরতা শুরু করেছে কুলাউড়া থানা পুলিশ।

রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যায় হাজীপুর ইউনিয়নের পাবই রেলগেইট বাজারে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গরু চোরদের হুশিয়ারি দিয়ে বলেন, হাজীপুর ইউনিয়ন সহ কুলাউড়া উপজেলায় গরু চুরি বন্ধে শিগগির কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অন্যান্য অপরাধীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে এবং প্রবাসী রফিক আহমেদ সামাদ এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জান হেলাল মেম্বার, এডভোকেট আব্দুল মতলিব, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা এসব গরু চুরির ঘটনায় স্থানীয় একটি মহল জড়িত আছে অভিযোগ করে এদের খোঁজে বের করার দাবি জানান।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের আব্দুল মছব্বির এবং ২৬ আগস্ট পাবই গ্রামে ডাক্তার মুজিবুর রহমান এর বাড়ি থেকে দুই দিনে ৫ দিনের ব্যবদানে ৮ টি গরু চুরি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাজীপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা: গরু চোরদের কঠোর হুশিয়ারি

আপডেট সময় : ০৮:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫