০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার-জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী

তাহমীদ ইশাদ রিপন ::
  • আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 295
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার। আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতার জন্য ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি। প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। বাংলাদেশে আমরা হঠাৎ ভেসে আসি নাই আমাদের বয়স ১০৪ বছর। আমরা কারোও চোখ রাঙানোকে ভয় করি না। আধিপত্যের বিরূদ্ধে লড়াই করেছি। ২৪- এর গণঅভ্যুত্থানে ভারতের আধিপত্যের বিরূদ্ধে লড়াই হয়েছে। ওয়াশিংটনকে স্বাগত জানানোর জন্য নয়।

তিনি রোববার (৩১ আগস্ট) বিকেল ৪ টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বড়লেখা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দীনের সভাপতিত্বে ও যুব জমিয়তের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান ও উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।

কর্মী সম্মেলনে জমিয়ত মহাসচিব আরো বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকে তাহলে এটি পরিপূর্ণ ধর্ম হতনা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশনা রয়েছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখান করি।

তিনি বলেন, এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। পালাব না পালাবনা বললেও ছাত্র-জনতার আন্দোলনের মূখে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তাদের মতাদর্শ রেখে গেছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, মুফতি খায়রুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, প্রতিষ্ঠাকালিন সভাপতি মঈন উদ্দিন, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিমসহ বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ। এসময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার-জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী

আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫