বড়লেখায় সবুজকুঁড়ি রক্তদান সংস্থার সদস্যের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 267
মৌলভীবাজার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম সবুজ কুঁড়ি রক্তদান সংস্থা’র সদস্য ও নিয়মিত রক্ত দাতা সুলতান আহমদ এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) রাত ৯ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজগ্রাম সবুজ কুঁড়ি রক্তদান সংস্থার সভাপতি রিপন আহমদ। সাধারণ সম্পাদক মো: রেজাউল হকের সঞ্চালনায় অতিথি ছিলেন আলতাফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সংস্থা’র উপদেষ্টা জুবেল আহমদ, লিমন আহমদ, এমাদ আহমদ, খালেদ আহমদ, সাকিল আহমদ, সুমন আহমদ, সাহেল আহমদ, হাফেজ ক্বারি লিমন আহমদ, আব্দুল্লাহ বাহার, কামরান হোসেন, রানা আহমদ, আব্বাস প্রমুখ।
এসময় অতিথিবৃন্দরা সুলতান আহমদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে অবদানের কথা তুলে ধরে বলেন, মাইজগ্রাম সবুজকুঁড়ি রক্তদান সংস্থার সদস্যরা স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করছে তাদের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। বিশেষ করে সুলতান আহমদের মতো অন্যতম সদস্য প্রবাস গমন করছেন তার এই শূন্যতা পূরণ করতে হবে এবং তার মতো ভূমিকা পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।
পরে সকল প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ লিমন আহমদ।























