১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুরুষরা বেশি হাসেন নাকি নারীরা Logo প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে বাবর আলী Logo নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে মনোনয়ন সংগ্রহ করলেন ১৭ প্রার্থী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 273
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে শনিবার (৩০ আগস্ট) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান খান বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ পদে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন সভাপতি পদে মো. শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন খান বাচ্চু। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির ও জয়নুল ইসলাম জুনেদ। সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী ও সুফিয়ান আহমদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মইনুল হক বকুল, কমর উদ্দিন আহমদ কমরু ও সারোয়ার আলম বেলাল। সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সিপার আহমদ, আব্দুল মুক্তাদির মনু, মইন উদ্দিন স্বপন,ও নুরুল ইসলাম ইমন।

তিনি আরও জানান, আগামীকাল রবিবার (৩১ আগস্ট) প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। এ কাউন্সিলে মোট ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা বিএনপির এই কাউন্সিল পরিচালনায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান। অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম আলম ও প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।

ষাটমা/এমরান/মহি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে মনোনয়ন সংগ্রহ করলেন ১৭ প্রার্থী

আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫