০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 222

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমীকরণ খুব একটা কঠিন ছিল না ভারতের জন্য। আরও নির্দিষ্ট করে বললে তা সহজ করে দিয়েছে বাংলাদেশই। ভুটানের বিপক্ষে অর্পিতা-প্রীতিরা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ায় অনুমিত ছিল আজই হবে শিরোপার নিষ্পত্তি। হয়েছেও তাই।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে নেপালকে ৫-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের শেষ ম্যাচে কাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। টুর্নামেন্ট শুরুর আগে তা অলিখিত ফাইনাল হিসেবে ধরে রেখেছিলেন অনেকে। ম্যাচটি এখন পরিণত হয়েছে নিয়মরক্ষায়।

৫ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে পয়েন্ট টেবিলের সবার ওপরে থাকা দলই পাবে চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা। সমান ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান দুইয়ে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলের ওপরে ওঠার সুযোগ নেই মাহবুবুর রহমান লিটুর দলের। আড়ালে দাঁড়িয়ে তাই দেখতে হবে প্রতিপক্ষের শিরোপা উল্লাস।

স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের কাছে হেরে বসে ২-০ ব্যবধানে। নেপালের বিপক্ষে টানা দুই জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছিলেন অর্পিতা-প্রীতিরা। সাফের এই একটি টুর্নামেন্টেই কখনো শিরোপা জেতেনি বাংলাদেশ। দুই বছর আগে রাশিয়া ও এবার ভারতের পেছনে থাকায় হয়েছে স্বপ্নভঙ্গ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫