০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

রাজনৈতিক বার্তা নাকি পরিকল্পিত নাশকতা?

বড়লেখায় জাতীয় পার্টির প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় আহমেদ রিয়াজের ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 269
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছে। এরই মধ্যে নির্বাচনী মাঠে হঠাৎ উত্তাপ ছড়িয়েছে ব্যানার ছেঁড়ার ঘটনায়।

বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে বড়লেখা পৌর শহরের একটি ব্যস্তস্থানে টাঙানো জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আহমেদ রিয়াজের ব্যানার অজ্ঞাত দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এটি সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষের শক্তি প্রদর্শন, আবার অনেকে দেখছেন নির্বাচনী মাঠ গরম করার নোংরা খেলা হিসেবে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আহমেদ রিয়াজ লিখেছেন, ‘ব্যানার, ফেস্টুন কিছুই থাকবেনা আগামী নির্বাচনে। মার্কা নয়, ব্যক্তির পরিচিতিই হবে মূল শক্তি। আজকে যারা আমার বিলবোর্ড ছিঁড়লে, তোমরা হয়তো জানোনা আমি আছি মানুষের অন্তরে। জুড়ী-বড়লেখার প্রতিটি ঘরে, প্রতিটি মোবাইলে আমি উপস্থিত। ব্যানার ছেঁড়া রাজনীতি নয়, এটা নোংরামি। খেলা শুরু হবার আগেই ফাউল করলে মাঠে খেলবেন কিলা?’

আহমেদ রিয়াজ বিষয়টি নিয়ে ষাটমাকন্ঠকে বলেন, তিনি জাতীয় পার্টির ব্যানার নিয়ে নির্বাচন করুন বা না করুন, এ জনপদের মানুষের হয়ে ভোটের মাঠে থাকবেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসীদের অধিকার, সমস্যার সমাধান ও স্থানীয় উন্নয়ন ইস্যুতে কাজ করছেন। প্রবাসীদের কণ্ঠস্বর তিনি শুধু দেশের বাইরে নয়, দেশের ভেতরেও তুলে ধরেছেন। বড়লেখা-জুড়ীর গ্রাম থেকে শহর, মসজিদ থেকে বাজার—প্রতিটি এলাকায় তার বিচরণ রয়েছে। তিনি বিশ্বাস করেন, মানুষ তার কাজের স্বীকৃতি ভোটের মাধ্যমে দেবে, কোনো পোস্টার বা ব্যানারের মাধ্যমে নয়।

এদিকে ঘটনার পর তিনি বিষয়টিকে পরিকল্পিত নাশকতা আখ্যা দিয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত এই হামলার পেছনে কারা রয়েছে তা এখনো অজানা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে আগমুহূর্তে এই ধরনের ঘটনা কেবল প্রার্থীদের মধ্যে উত্তেজনা বাড়াবে। স্থানীয়রা মনে করছেন, ব্যানার ছেঁড়ার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হলেও এর দায় অজ্ঞাত দুর্বৃত্তদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা লাভবান হওয়ার চেষ্টা করতে পারে।

নির্বাচনী মাঠে পোস্টার-ব্যানার ছেঁড়ার মতো ছোট ঘটনা থেকেই যে বড় ধরনের সংঘাত জন্ম নিতে পারে, বড়লেখার এই ঘটনাই তার আভাস দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক বার্তা নাকি পরিকল্পিত নাশকতা?

বড়লেখায় জাতীয় পার্টির প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় আহমেদ রিয়াজের ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৯:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫