১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল Logo বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা ঘটলো Logo সংস্কৃতির মিলনমেলায় মুখর নটমণ্ডপ প্রাঙ্গণ Logo কেয়ার ভিসার নামে প্রতারণা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Logo ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন Logo আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন Logo সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক Logo উপজেলা বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ঝলক Logo বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 303
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে একজন ছাত্রী আহত হয়েছে। ২৪ আগষ্ট (রোববার) সকালে এ ঘটনা ঘটেছে।

আহত আফরোজা আক্তার (১৪) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী । চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ জানান , আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের ব্লেডে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সারমিন ফারহানা জেরিন বলেন, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, যে ভবনে দুর্ঘটনা ঘটেছে, সেটি আগে একতলা ছিল। ২০২৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে। এ সময় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিলিং ফ্যান লাগিয়ে দেয়। ফ্যানের নাট-বোল্ট ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ক্ষতি হতে পারত। তাঁরা ভবনের সব ফ্যান পরীক্ষা করাবেন।

ষাটমা/এমরান/মহি

নিউজটি শেয়ার করুন

শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত

আপডেট সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫