বড়লেখায় ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 130
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে বড়লেখা সরকারি কলেজ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি শাহিন আহমদ। প্রধান অতিথি বলেন, প্রত্যেক জনশক্তিকে সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে দ্বীন কায়েমই আমাদের প্রধান লক্ষ্য। পথহারা ছাত্রসমাজের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছার মাধ্যমে এ সমাজ পরিবর্তন করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি আলাউদ্দিন, জেলা সেক্রেটারী মুহসিন আহমদ, জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা পশ্চিম সভাপতি কামরান আহমদ, বড়লেখা উত্তর সভাপতি কাওছার আহমদ , বড়লেখা দক্ষিণ সভাপতি জেবুল আহমদ, বড়লেখা সরকারি কলেজ সভাপতি সাব্বির আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি নোমান আহমদ সহ স্থানীয় দায়িত্বশীলরা।
ষাটমা/এমরান/মাহিন
























