১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন Logo প্রাথমিক শিক্ষা পদক/ জুড়ীর অনিক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত Logo জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা Logo ফ্রী-ফায়ার গেম নিয়ে সংঘর্ষ, আহত ২ Logo শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম Logo ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে দূর্জয়-মোস্তাকিম Logo বিসিবি নির্বাচনে বিনা ভোটে আসছেন ৪ পরিচালক, জমজমাট লড়াই ক্লাব ক্যাটাগরিতে Logo জুড়ীর বেলাগাঁও-কন্টিনালা নদী ভাঙন রোধে চলমান কাজ পরিদর্শনে এমপি নাসির উদ্দিন আহমেদ Logo কমলগঞ্জে বজ্রপাতে একজন চা-শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ Logo স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

বড়লেখায় স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 413
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখায় স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় কোচিং সেন্টারের অফিস বাজারস্থ নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক কামরুল হোসাইনের সভাপতিত্বে ও সুজাউল হাই-টেক মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল বাকী মুনিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক মুন্সিরবাজার এজেন্ট শাখার ম্যানেজার মুহাম্মদ আবু তাহের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজাউল সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী মৌলভী মাওলানা লোকমান আহমদ, শিশু শিক্ষা একাডেমীর সহকারী শিক্ষক ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সাংবাদিক রেদওয়ান আহমদ রুম্মান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিটি সাফল্য জাতির অগ্রগতির প্রতিচ্ছবি।”তারা আরও বলেন, “শুধু পাঠ্যপুস্তকই নয়, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত হয় এবং আত্মবিশ্বাস বাড়ে।” অনুষ্ঠানে স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের দীর্ঘ সময়ের অবদান রাখায় দুই শিক্ষক আব্দুল বাকী মুনিম ও মাহবুব হোসাইন ফাহিম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীরা হলেন:
১ম স্থান: শুহাদা বেগম, আলিম ২য় বর্ষ, সুজাউল সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা
২য় স্থান: মাহমুদা রহমান তান্নি, দাখিল (দশম শ্রেণি), সুজাউল সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা
৩য় স্থান: নাদিয়া রহমান সোনি, নবম শ্রেণি, সুজাউল উচ্চ বিদ্যালয়।এছাড়াও আরও ১৩ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক কামরুল হোসাইন।পরিশেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।

ষাটমা/এমরান/রেদওয়ান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫