০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক Logo এসএসসি ও সমমানের ফলাফল ১০ আগস্ট Logo হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা, শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন

টফিতে সরাসরি দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 272
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০২৫-২৬ মৌসুমের সব কটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। বাংলালিংকের ডিজিটাল পোর্টফোলিওর অংশ এই প্ল্যাটফর্ম শুরু হওয়া ইপিএলের ৩৮০টি ম্যাচ সরাসরি সম্প্রচার ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগের রোমাঞ্চ এখন সরাসরি নিজেদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসে উপভোগ করবেন বাংলাদেশের দর্শকেরা। ফুটবলপ্রেমীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে টফির এই উদ্যোগ।

বাংলাদেশি ডেভেলপারদের তৈরি টফি দেশে উদ্ভাবনের অনন্য উদাহরণ। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে স্বাচ্ছন্দ্যে বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করতে পারেন। ঘরে বসেই হোক, চলার পথে কিংবা দেশের প্রত্যন্ত কোন জায়গা থেকে, টফিতে নিরবচ্ছিন্ন উপভোগ করা যাবে মানসম্পন্ন স্ট্রিমিং অভিজ্ঞতা।

এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, ‘ফুটবল খেলার চেয়ে বেশি কিছু। ফুটবল মানেই আবেগ, যা কোটি বাংলাদেশিকে এক করে দেয়। টফিতে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ সরাসরি দেখানোর মাধ্যমে আমরা দর্শকদের জন্য শুধু বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতাই নিশ্চিত করছি না, পাশাপাশি খেলাধুলা ও বিনোদন উপভোগের ধরন বদলে দিয়ে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরেও অবদান রাখছি।’

অত্যাধুনিক স্ট্রিমিং প্রযুক্তি থাকার ফলে টফিতে একসঙ্গে একাধিক ম্যাচ সম্প্রচারিত হয়। যে কারণে দর্শকেরা রিয়েল-টাইমে তাঁদের পছন্দের দল ও খেলোয়াড়দের খেলা দেখতে পারেন। লাইভ স্ট্রিমিংয়ে টফির এ সুবিধা দেশে ফুটবলপ্রেমীদের অভিজ্ঞতা যেমন সমৃদ্ধ করছে, তেমনি স্পোর্টস লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও নতুন মানদণ্ড তৈরি করেছে।

খেলার বাইরে টফিতে বিনোদন ও শিক্ষামূলক এবং জ্ঞানভিত্তিক কনটেন্টের সংখ্যা বাড়ছে, প্ল্যাটফর্মটি আরও সচেতন ও কানেক্টেড সমাজ গঠনে ভূমিকা রাখছে। এক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কনটেন্ট থাকায় টফির মাধ্যমে কোটি মানুষ তাঁদের পছন্দের অনুষ্ঠান উপভোগ করতে পারছেন। এ ছাড়া নতুন বিষয় সম্পর্কে জেনে নিজেদের দক্ষতা বাড়াতে এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কেও জানতে পারছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টফিতে সরাসরি দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

আপডেট সময় : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫