০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মাহিনুর ইসলাম মাহিন ::
  • আপডেট সময় : ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 160
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিভিন্ন এলাকার মৎস্য খামারি ও মৎসজিবীদের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।

এছাড়াও সফল মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন মকবুল আহমদ ও নিমার হোসেন। আলোচনা সভা শেষে উপজেলা সফল মৎস্য চাষীদের মাঝে কাজে আরও উৎসাহিত করার লক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আপডেট সময় : ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫