১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা বর্ষণে সোনালী ফসল নিয়ে দিশেহারা কৃষক, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিক Logo কুলাউড়া ছকাপনে ফ্রিজ এন্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

বড়লেখায় অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করায় জামায়াত নেতার ভাইয়ের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 375
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় এক জামায়াত নেতার ভাইয়ের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) রাত আটটায় ডিমাই বাজারে এই ঘটনা ঘটে।

বড়লেখা সদর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি সিরাজুল ইসলাম বাদি হয়ে এই মামলা করেছেন। হামলায় আহত ফয়ছল আহমদ মুন্না বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

মামলায় বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন (৫৫), আব্দুল আজিজ বসু (৪০), আব্দুল মানিক (৩২),  ছয়ফুল ইসলাম (৩২), শাহিন আহমদ (২২), জয়নুল ইসলাম (২৩), রুহেল আহমদ (৩২), আব্দুল কাদির (৩০),  রেহান আহমেদ (২৬), জুসাম (২৮), কামিল আহমদ পাবেল (২৫), ফখরুল ইসলাম (৩৫),  রইব আলী (৪০) এবং আনুমানিক ৩০-৩৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জামায়াত নেতা সিরাজুল ইসলাম উল্লেখ করেছেন,  বিবাদিরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু-মহিষ ও বিভিন্ন দামী কাঠ চোরাচালান করে সরকারের কর ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। ৫ আগস্টের পর তিনি দায়িত্বশীল সংগঠনের একজন কর্মী হিসাবে এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। যার কারণে তারা তাকে ও  তার পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র করছে।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টায় ১৫ আগস্ট উপলক্ষে ডিমাই বাজারে বিবাদীরা সমবেত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নামে স্লোগান দিতে থাকে এবং জামায়াতকে নিয়ে গালিগালাজ করে। এসময় সিরাজুল ইসলামের ভাই প্রবাসী ফয়ছল আহমদ মুন্না  ঘটনাস্থল দিয়ে অতিক্রম করছিলেন। তখন বিবাদীরা ও অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে বলেন, সে জামায়াত সেক্রেটারীর ভাই। বিবাদীরা খাসিয়া দা দিয়ে তার ভাই মুন্নার গলায় ধরে হত্যার হুমকি দেন এবং রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন করেন। এসময় হামলাকারীরা বেলাল আহমদের দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বড়লেখা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করায় জামায়াত নেতার ভাইয়ের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫