০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল

অবশেষে কুলাউড়ায় নিলামে উঠেছে জব্দ করা বালু, মূল্য ধরা হয়েছে ১৩ কোটি টাকা

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 391
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে জব্দ করা কয়েক কোটি ঘনফুট বালু এবার নিলামে তুলেছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয় এলাকায় বালু নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে দ্বনের নিরসন হচ্ছে। দুই বছরেরও অধিক সময় পর প্রকাশ্য ওই বালু নিলামে তোলায় এলাকার লোকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের প্রতি তাদের আস্থা ফিরেছে। নিলামযোগ্য বালুর পরিমাণ ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট। যার মূল্য ধরা হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৩৬৪ টাকা।

এদিকে বালু নিলাম কার্য বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালু নিলাম কমিটির আহবায়ক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ জুলাই কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন, হাজীপুর ইউনিয়নের কনিমুড়া, হরিচক ও সাধনপুর নামক স্থানে ১৪৩০ বাংলা সনে মজুতকৃত মোট ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। গত ৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে স্পট নিলামের মাধ্যমে জব্দকৃত বালু বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বালু নিলাম ক্রয়ে আগ্রহী ব্যক্তিদের জব্দকৃত বালুর স্থান পরিদর্শন পূর্বক যথাসময়ে নিলাম কার্যে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় জব্দ করা ১ কোটি ৬২ লক্ষ ১৩ হাজার ৬৮০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৭ কোটি ২৯ লক্ষ ৬১ হাজার ৫৬০ টাকা। হাজীপুর ইউনিয়নের কনিমুড়া এলাকায় জব্দ করা ৭৯ হাজার ৫০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭২৫ টাকা। হরিচক এলাকায় ১ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ৯৩২ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ১৯৪ টাকা। সাধনপুর এলাকায় ৩ লক্ষ ৬১ হাজার ৫৩০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ১৬ লক্ষ ২৬ হাজার ৮৮৫ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, বিগত সময়ে হাজীপুর ও টিলাগাঁও ইউনিয়নের চারটি স্থানে জব্দ করা বালু অবৈধভাবে বিক্রির অভিযোগ ছিল। পরবর্তীতে সেই বালু নিলামের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে চিঠি পাঠানো হয়। সেখান থেকে নির্দেশনা আসার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই নিলামের মাধ্যমে সরকারের কোষাগারে অনেক রাজস্ব জমা হবে।

তিনি আরো বলেন, বালু নিলামের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়েছে। আগামী ১৮ আগস্ট ৪টি স্থানে জব্দ করা বালু নিলাম করা হবে। নিলাম কার্য বাস্তবায়নে গঠিত কমিটির সদস্য ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও উপস্থিত থাকবে।

উল্লেখ্য, মনু নদীর কটারকোনা বাজারসংলগ্ন বালুমহাল থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। গত ১৪৩০ বাংলা সনে জেলা প্রশাসন থেকে ওই বালুমহাল ইজারা নেন পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা দীপক দে। বালু উত্তোলনের মেয়াদ শেষ হওয়ার পরও ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামীলীগের জেলা ও উপজেলার শীর্ষ নেতাদের প্রভাব খাটিয়ে দিনরাত বালু উত্তোলন করে নদীর তীরবর্তী টিলাগাঁও ইউনিয়নের সালন,হাজীপুর ইউনিয়নের কনিমুড়া, হরিচক, সাধনপুরসহ বিভিন্ন স্থানে প্রায় কয়েক কোটি ঘনফুট বালু জমাট করেন দীপক দে। ওইসময় তিনি উত্তোলনকৃত বালু পুরোটা বিক্রি করেননি। চলতি ১৪৩২ বাংলা সনে কুলাউড়ার কটারকোনা বালুমহালের ইজারা পান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা যুবলীগ নেতা সেলিম আহমদের স্ত্রী নাজমুন নাহার লিপি।

সাবেক ইজারাদার দীপক দে বর্তমান ইজারাদার না হলেও ব্যবসায়িক অংশীদার গড়ে তুলে পূর্বের জমাট করা কয়েক কোটি ঘনফুট বালু থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় এক কোটি ঘনফুট বালু অবৈধভাবে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠে। স্থানীয় লোকজনের বিভিন্ন অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নির্দেশে জমাটকৃত বালুর স্তুপ চিহ্নিত করে জব্দ করার পর এবার বালু প্রকাশ্য নিলামের বিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

অবশেষে কুলাউড়ায় নিলামে উঠেছে জব্দ করা বালু, মূল্য ধরা হয়েছে ১৩ কোটি টাকা

আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫