০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়লেখায় বেঙ্গল এফসি প্রবাসী সমাজ কল্যাণ যুব সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 371
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া ও নামা বড়াইল গ্রামের দেশ-বিদেশে অবস্থানরত তরুণদের সমন্বয়ে গঠিত হলো সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বেঙ্গল এফসি প্রবাসী সমাজ কল্যাণ যুব সংগঠন’।

গত ১ আগস্ট সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে এক বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কামিল আহমদ সুমন ও সাধারণ সম্পাদক আলী হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি রেজান আহমদ, সাংগঠনিক সম্পাদক ময়নুল আহমদ, সহসাধারণ সম্পাদক নেকদিল আহমদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ এবং প্রচার সম্পাদক মাহবুব হোসেন কুদ্দুস।

কমিটির সভাপতি কামিল আহমদ সুমন ও সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। এটি আতুয়া ও নামা বড়াইল গ্রামের প্রবাসী ও স্থানীয় তরুণদের নিয়ে গঠিত হয়েছে। সংগঠনের সদস্যসংখ্যা ৪০ জন। আমাদের সংগঠনের লক্ষ্য এলাকার অসহায় মানুষদের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশসহ সমাজের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখা।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বেঙ্গল এফসি প্রবাসী সমাজ কল্যাণ যুব সংগঠনের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫