জাতীয় লিগে যুক্ত হলো ময়মনসিংহ
- আপডেট সময় : ০৮:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 116
অবশেষে জাতীয় ক্রিকেট লিগে যুক্ত হয়েছে ময়মনসিংহ দল। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু।
মিঠু সংবাদমাধ্যমকে বলেন, ‘ময়মনসিংহ বিভাগকে (এনসিএলের দল হিসেবে) গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্ভুক্ত করা হবে। তাদের খেলার সুযোগ করে দিতে হবে। যেহেতু এনসিএল টি-টোয়েন্টি দল গঠনের কাজ শেষ। তবে এনসিএল চার দিনের ম্যাচ থেকে ঢাকা মহানগরের জায়গায় ময়মনসিংহ খেলবে।’ কেন মহানগর বাদ, সেটির ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রংপুর বিভাগ হওয়ার পর দলের সংখ্যা জোড়া নাম্বার রাখতে এনসিএলে ঢাকা মহানগর যোগ হয়। এখন ময়মনসিংহ যুক্ত হওয়ায় ৯ দল হয়ে যাচ্ছে। এ ধরনের লিগ করতে জোড়া দল লাগে। সে কারণে এখন মহানগর বাদ পড়ছে।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমকে একটা তির্যক প্রশ্নেরও উত্তর দিতে হলো। তাঁর অতি বিদেশ সফর নিয়ে যে সমালোচনা হয়, সেটি নিয়ে বলেছেন, ‘এ ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না। একটা দায়িত্ব নিয়ে এসেছি যেন ক্রিকেট ভালো চলে। কে কী বলল ভাবছি না। যত দিন আছি, আমি আমার মতো কাজ করে যাব।















