কুলাউড়ায় কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 278
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ১৫তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) পৌরসভা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা সিপিবি সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আবু রেজা সিদ্দিকী ইমন। এ ছাড়া বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক জিএস আবু তাহের, কৃপাময় শীল, নৃপেন্দ্র পাল, ফেরদৌস খান, ফয়জুর রহমান ও উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু প্রমুখ।
সম্মেলনে আব্দুল লতিফকে সভাপতি, মাহবুব করিম মিন্টুকে সাধারণ সম্পাদক এবং নির্মাল্য মিত্র সুমনকে সহসাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।











