১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ

বিএনপির কাউন্সিলের আগেই বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত তারা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 138
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। তবে এর আগেই উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই দুই পদে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আসুক উদ্দিন শুক্রবার রাত সাড়ে নয়টায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার (৮ আগস্ট) রাতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাঁচটি পদের মধ্যে সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি পদে এখন নির্বাচন হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২০ সালে বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস শহীদ খান নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা বিএনপির আহ্বাক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহবায়ক নছিব আলী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খসরু, সদস্য আব্দুল হাফিজ ও আলাল উদ্দিন মনোনীত হন। এরপর থেকে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম চলছিল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আব্দুল হাফিজ শুক্রবার রাতে বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন কাজ করে আসছেন।  দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখতে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছেন। একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছেন। তবুও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি। তাই দলের নেতাকর্মীরা তাকে পছন্দ করেন। এজন্য কয়েকবার তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। এবারও দলীয় নেতাকর্মীদের চাপে প্রার্থী হয়েছেন। তবে দলের কেউ তার বিপরীতে সভাপতি পদে দাঁড়ায়নি। এজন্য দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন,  তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে শহীদ জিয়ার হাতে গড়া সংগঠনকে আগামীতে তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে কাজ করে যাবেন।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ জানান, তার ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ছিল ৭ ও ৮ আগস্ট। ৮ আগস্ট যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি চার পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সিনিয়র সহসভাপতি পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ১৬ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অধ্যক্ষ মো. আসুক উদ্দিন ও ইমরান আহমদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ

বিএনপির কাউন্সিলের আগেই বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত তারা

আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫