০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ৮ জনের পরিচয় শনাক্ত, থানায় সোপর্দ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 191
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে শুক্রবার (৮ আগস্ট) ভোরে শিশু ও নারীসহ ৪ রোহিঙ্গা ও ৪ অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকালে সীমান্ত পিলার ১৩৭৪ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাতামোড়লের পানপুঞ্জি এলাকায় ঘোরাঘুরিকালে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করে।

তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। পরিচয় সনাক্তের পর আটককৃতদের সন্ধ্যা ৭ টায় থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, পুশইনকৃত অবৈধ চার বাংলাদেশি নাগরিকরা হচ্ছে- বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার হাকর গ্রামের রাসেদ মিয়ার মেয়ে মোছাম্মৎ শিরীন আক্তার (৩৫) ও আইয়ুব খানের ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জব্বার শেখের ছেলে মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার চান্দপুর গ্রামের মো. শিবলু মিয়ার স্ত্রী সাবিনা খাতুন (৩০)। এক শিশু ও দুই নারীসহ ৪ রোহিঙ্গারা হচ্ছে- কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী মোছা. জমিলা বেগম (২৫), মেয়ে মোছা. আসমা খাতুন (২) ও ছেলে মো. হামিদ হোসেন (১৫)।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কয়েক বছর আগে সেখান থেকে তারা পালিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গমণ করেছিল। আটক বাংলাদেশি নাগরিকরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তোলে দিলে শুক্রবার ভোর রাতে বিএসএফ বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন পানপুঞ্জি এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, চার বাংলাদেশি নাগরকি ও চার রোহিঙ্গাকে শুক্রবার ভোররাতে বিএসএফ পুশইন করেছে। বিজিবি নিউ পাল্লাথল বিওপির আওতাধীন এলাকার পানপুঞ্জিতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে বিজিবির টহল দল তাদের আটক করেছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটককৃতদের বড়লেখায় থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার রাত ৮ টায় জানান, বিএসএফের পুশইনকৃত ৮ জনকে সন্ধ্যা পরে থানায় সোপর্দ করেছে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ৮ জনের পরিচয় শনাক্ত, থানায় সোপর্দ

আপডেট সময় : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫