০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

বড়লেখায় চা শ্রমিকের আত্ম-হত্যা

অজিত রবিদাশ, দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 395
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে সুরেশ মুন্ডা (৬১) নামের এক চা শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ ১০ নম্বর লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরেশ মুন্ডা স্থানীয় রঘু মুন্ডার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতে তিনি পরিবারের মেয়ে ও নাতনিকে নিয়ে খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের এক পর্যায়ে নাতনির তৃষ্ণা পেলে তার মা বেলবতি মুন্ডা পানি আনার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। পথে পাশের কক্ষে তিনি দেখতে পান, তার পিতা সুরেশ মুন্ডা গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। রাত গভীর হওয়ায় তখন কাউকে কিছু জানাননি। পরিবারের অন্য সদস্যরা বাইরে বেড়াতে থাকায় ঘটনাটি রাতেই আর প্রকাশ পায়নি।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু পুলিশকে খবর দেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান ষাঠমাকন্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের পর জানা যাবে আসল রহস্য কী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় চা শ্রমিকের আত্ম-হত্যা

আপডেট সময় : ০১:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫