০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের ৮ গোলের জয়

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 342

পূর্ব তিমুরকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগের দিন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে বড় সুখবর। ২৪ ধাপ এগিয়ে উঠেছে ১০৪-এ। পূর্ব তিমুরের সঙ্গে ব্যবধানও (৫৩ ধাপ) বেড়েছে। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে শক্ত অবস্থান ধরে রাখতে তাই আজ বড় জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। মেয়েরা সেই প্রত্যাশা মিটিয়ে পূর্ব তিমুরকে হারিয়েছে ৮-০ গোলে। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী।

লাওসের জাতীয় স্টেডিয়ামে ৫ মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার শট রুখে দেন পূর্ব তিমুর গোলরক্ষক হালিনা মার্চি। ৮ মিনিটে স্বপ্নার ফ্রিকিক থেকে গোলের সুযোগ ছিল তৃষ্ণা রানী ও নবীরণের সামনে। কিন্তু দুজনের কেউই বল ছুঁতে পারেননি। একই পাল্টা আক্রমণে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করে তিমুর। মাঝমাঠ থেকে বল নিয়ে এগোতে থাকেন এমিলি রুতকোস্কি। সামনে কেউ না থাকায় এগিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের। তাঁর দৃঢ়তায় গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে শট নিলেও স্বর্ণার বাধা পেরোতে পারেননি এমিলি।

অগোছালো ফুটবলে খানিকটা ছন্নছাড়া হয়ে উঠেছিল বাংলাদেশ। এর সুযোগ নেওয়ার চেষ্টা করে তিমুরও। কিন্তু সফল হয়নি। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে শান্তি মার্দির শট ঠেকিয়ে দেন হালিনা। সেই হতাশা কেটে যায় ২০ মিনিটে। স্বপ্নার কর্নার থেকে দারুণ এক হেডে বাংলাদেশকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা।

৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমে হাঁসফাঁস করছিলেন ফুটবলাররা। রেফারিকে তাই এক অর্ধে দুবার দিতে হয় কুলিং ব্রেক। এরপর আরও তেতে ওঠে বাংলাদেশ। ৩২ মিনিটে সরাসরি কর্নার থেকে বাঁকানো শটে ‘অলিম্পিক গোল’ করেন শান্তি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে কর্নার থেকে সরাসরি গোল করা বিরলই বলা যায়।

৩৬ মিনিটে আবারও কর্নার পায় বাংলাদেশ। এবার ব্যবধান ৩-০ করেন নবীরণ খাতুন। শান্তির নেওয়া কর্নারে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান এই ডিফেন্ডার। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশকে আরেকটি গোল এনে দেন তৃষ্ণা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শিখার কাটব্যাক থেকে সহজেই ফাঁকা জালে বল ফেলেন তিনি।

বিরতির পর দাপট ধরে রাখে বাংলাদেশ। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তৃষ্ণা। জয়নব বিবি রিতার ক্রস থেকে শিখা গোলমুখে শট নিলেও সফল হতে পারেননি। ফিরতি বলে ঠিকই জাল খুঁজে নেন তৃষ্ণা।

৭৩ মিনিটে বক্সে ঢোকার আগে তিমুর গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে দলের ষষ্ঠ গোলটি করেন মোসাম্মৎ সাগরিকা। ৮২ মিনিটে একক নৈপুণ্য বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন তিনি। তাঁর পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্বপ্নার ফ্রি কিক ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করার খুব কাছে ছিল। তবে এর আগেই বল লুফে নেন তিমুর গোলরক্ষক। পঞ্চম মিনিটে তিমুরের কফিনে শেষ পেরেকটি মারেন মুনকি আক্তার।

বড় জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের দল। শেষ ম্যাচে ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের ৮ গোলের জয়

আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫