০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা সহ আটক-৩

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 237
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২ আগস্ট ) রাতে মৌলভীবাজার ডিবির একটি টিম অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল বাজিদ (৪২), মোঃ ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।
ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। তল্লাশিকালে বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০,০০০ নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করে, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবা সংগ্রহ করেছে। তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা সহ আটক-৩

আপডেট সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫