১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

বড়লেখার মাইজগ্রামে প্রবাসী জবরুলের আয়োজনে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

রেজাউল হক, ইউনিয়ন প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 198
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় নিজবাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রামে শনিবার (২ আগস্ট) মধ্যপ্রাচ্যে প্রবাসী জবরুল ইসলামের আয়োজনে তার নিজ বাড়িতে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

এদিন রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। সামাজিক-রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ এ আয়োজন উপভোগ করেন। এসময় হামদ ও না’তে রাসূল (সাঃ) সুরে মুখরিত হয়ে উঠে জবরুল ইসলামের বাড়ির আঙিনা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শামসুল উলামা শিল্পী গোষ্ঠীর পরিচালক রুবেল আহমদ, অনুভব শিল্পী গোষ্ঠীর সদস্য মুজিবুর রহমান, মারুফ আহমদ, আমান আহমদ ও ক্বারি সফিকুর রহমান।

আয়োজন প্রসঙ্গে স্থানীয় যুবদল নেতা আমান হাসান অনুভূতি প্রকাশ করে বলেন, সামাজিক অনুষ্ঠানে অপসংস্কৃতিকে বাদ দিয়ে ব্যক্তি, সমাজ ও জাতিকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে আয়োজকের ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিল্পীরা সঙ্গীতের মাধ্যমে মানুষের মাঝে ইসলামিক রীতি ও চরিত্র গঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ইসলামিক সংস্কৃতি চর্চায় জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এই অনুষ্ঠান আয়োজন ছিল তারই একটি প্রতিফলন।  

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার মাইজগ্রামে প্রবাসী জবরুলের আয়োজনে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫