০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 188
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ৭০ পিস ইয়াবাসহ শাহিন আহমদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার ৩১জুলাই সন্ধ্যায় তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও এ এস আই মানিক মিয়াসহ সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর এলাকা থেকে শাহিন আহমদকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত শাহিন আহমদ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের তছীর আলীর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো ওমর ফারুক বলেন, আটককৃত শাহীন আহমদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫