০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 337
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। শুক্রবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাদ আছর দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে তার নিজ বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর উপস্থিতিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাত ৯টায় জানাজার নামাজ শেষে দক্ষিণভাগ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫