বড়লেখায় ৪৭ শিক্ষার্থীর হাতে স্কুল ইউনিফর্ম তুলে দিল জাকির হোসেন ফাউন্ডেশন
- আপডেট সময় : ০৪:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 397
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭ জন শিক্ষার্থীর হাতে স্কুল ইউনিফর্ম তুলে দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন। শিক্ষাবান্ধব এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।
রবিবার (২৭ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মজিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও শিক্ষক বদরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান, দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ প্রমুখ।

বক্তারা বলেন, একবিংশ শতাব্দী জ্ঞানের শতাব্দী। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের শিক্ষায় এগিয়ে নিতে জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের এ ধরনের যুগান্তকারী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মনোবল বাড়াবে ও তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সহ-সভাপতি হাফিজ খলিলুর রহমান শাহিন, অর্থ সম্পাদক মাওলানা ছাদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, অফিস বিষয়ক সম্পাদক জুবের আহমেদ, যুগ্ম প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহকারী ক্রীড়া সম্পাদক আমির হামজা, প্রশিক্ষণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, কর্মসংস্থান সম্পাদক শাহিদুল ইসলাম শহিদ, কার্যকরী সদস্য আব্দুল্লাহ আহমদ ও জালাল আহমদ, রাসেল আহমদ সুজান এবং প্রবাসী সদস্য আব্দুল কাদির লাভলু।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

উল্লেখ্য, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষিণভাগসহ আশপাশের এলাকায় শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ষাটমাকন্ঠ/রুমেল/সাইফুর/অজিত















