০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক Logo এসএসসি ও সমমানের ফলাফল ১০ আগস্ট Logo হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা, শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড Logo হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ Logo বাংলাদেশের আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরল দূতাবাস Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন

বড়লেখায় পল্লীবিদ্যুতের লাইনম্যানকে পিটিয়ে রক্তাক্ত: হামলাকারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 324
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান বায়জিদ মিয়াকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সৈয়দ আফসার উদ্দিন (৩৫) নামে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাতনপুর গ্রামে।

তবে, ঘটনার পরই অভিযান চালিয়ে থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হালদার হামালাকারিকে গ্রেফতার করেছেন। সে সোনাতনপুর গ্রামের সৈয়দ জামাল উদ্দিনের ছেলে। এঘটনায় বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল বাকী খান থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে গ্রেফতার আসামি সৈয়দ আফসার উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, লাইনম্যান মো. বায়জিদ মিয়া ও লাইনম্যান মাসুদ মিয়া বিদ্যুৎ লাইনের সমস্যার অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় সোনাতনপুর এলাকায় লাইন মেরামতে যান। রাস্তার পাশের বিদ্যুৎ লাইনের উপর একটি গাছের ডাল ভেঙ্গে পড়েছিল। লাইনম্যান বায়জিদ মিয়া বিদ্যুৎলাইনের উপর থেকে গাছের ডালটি সরানোর কাজ শুরু করলে সৈয়দ আফসার উদ্দিন দা হাতে নিয়ে তাকে বাধা প্রদান করে। একপর্যায়ে দা দিয়ে আঘাত করতে এগিয়ে যায়। দায়ের কুপ প্রতিহত করতে গিয়ে হাতের দুইটি আঙ্গুল কেটে ও হাতে-কপালে রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় লাইনম্যান বায়জিদ মিয়াকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, লাইনম্যানের উপর হামলার ঘটনার পরই একমাত্র আসামিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ষাটমাকন্ঠ/রিপন/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পল্লীবিদ্যুতের লাইনম্যানকে পিটিয়ে রক্তাক্ত: হামলাকারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫