০২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 297
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১৮ জুলাই রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার ১৯ জুলাই দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ  তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ১৮ জুলাই শুক্রবার রাতে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই দুলাল সরকার, এসআই সন্তোষ কুমার বিশ্বাস, এসআই সুলতান আহমদের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড়লেখা থানার জিআর-১৮৬/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গজবাগ এলাকার মকদ্দছ আলীর ছেলে শামীম আহমদ, সিআর-৫৩/২৪ মামলার আসামি বিওসি কেছরিগুল এলাকার আপ্তাব আলীর ছেলে আজিজুর রহমান এবং  সিআর-২৩৯/২৪ মামলার আসামি বিওসি কেছরিগুল এলাকার বাবুল হোসেনের মেয়ে জনি বেগমকে গ্রেপ্তার করেছে।

এছাড়া বড়লেখা থানায় জিডির ভিত্তিতে মো: আজকর আলী ও মো: নাজমুল হাসানের হারানো দুটি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ জুলাই শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করে করে যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার 

আপডেট সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫