১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় বিএনপির প্রীতি সমাবেশ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ষড়যন্ত্রকারিদের মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 287
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যে যত বড় ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, আমাদের ঐক্য মজবুত আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আমরা ঐক্যবদ্ধ আছি , ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকব।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ২ টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির প্রীতি সমাবেশ ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।

সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের আয়োজনে তার বাসভবনে এই প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, আমাদের মাঝে ঐক্যের কোনো চিড় ধরেনি, ষড়যন্ত্রকারিদের মোকাবিলায় আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন, ষড়যন্ত্র করে যেনো আমাদের মাঝে কোন ধরনের ফাটল ধরাতে না পারে। বিএনপির বিরুদ্ধে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে এব্যাপারে সোচ্চার হতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা কয়েছ আহমদ, যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন প্রমুখ।

প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বিএনপির প্রীতি সমাবেশ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ষড়যন্ত্রকারিদের মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি

আপডেট সময় : ১১:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫