সভাপতি কায়েদে আজম, সম্পাদক নাজিম উদ্দিন ও সাংগঠনিক সাবলু মিয়া
বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 183
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বড়লেখা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে বড়লেখা সদর ইউনিয়নে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. কায়েদে আজমকে সভাপতি ও মো. নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মো. সাবলু মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি নিধু ভূষণ নাথ ও শশাঙ্ক শেখর দাস, সহসভাপতি আতাউর রহমান শামীম ও খোদেজা বেগম, অর্থ সম্পাদক রুপক চন্দ্র দাস।
কাউন্সিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও অধ্যাপক মো. আব্দুল মোহাইমিন।

প্রধান বক্তা ছিলেন ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মঞ্জু লাল দে। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ কাব বিষয়ক সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক মো. ফয়ছল আল-কয়েছ চৌধুরী।
























